আমি কি ভোট দিতে পারি?
ভোট দেওয়ার জন্য আপনাকে ব্রিটিশ নাগরিক হতে হবে না। UK-তে বসবাসকারী অনেক অভিবাসীরও ভোট দেওয়ার অধিকার রয়েছে।
আমাদের অনলাইন পরিষেবার মাধ্যমে আপনার ভোটদানের যোগ্যতা যাচাই করুন। ফলাফল আপনার ইমেল ঠিকানায় পাঠানো হবে।
আপনার কি ভোট দেওয়ার অধিকার রয়েছে? যদি থাকে, তাহলে এখানে রেজিস্টার করুন।
কিছু অভিবাসী সম্প্রদায়ের সম্পূর্ণ ভোটাধিকার রয়েছে। অন্যদের ভোট দেওয়ার অধিকার UK-তে তারা কোথায় বসবাস করেন এবং কখন থেকে এখানে বসবাস করছেন, তার উপর নির্ভর করে। আপনার একাধিক নাগরিকত্ব থাকলে, প্রতিটি নাগরিকত্বের জন্য আলাদাভাবে অনলাইন পরিষেবাটি ব্যবহার করুন। কারণ, আপনার নাগরিকত্ব অনুযায়ী ভোটাধিকার ভিন্ন হতে পারে।
দয়া করে মনে রাখবেন, UK-তে ভোট দেওয়ার অধিকার আপনার বৈধভাবে থাকার অনুমতির উপর নির্ভর করে। আরও বিস্তারিত তথ্যের জন্য ইলেক্টোরাল কমিশনের নির্দেশিকা দেখুন।
নিচে কারা ভোট দিতে পারেন, সে সম্পর্কে আমাদের সহজে বোঝার চার্টও দেওয়া হয়েছে।
ভোট দেওয়ার জন্য কেন রেজিস্টার করা উচিত?
রাজনীতিবিদদের নির্বাচিত করা হয় যাতে তাঁরা আমাদের জন্য সিদ্ধান্ত নিতে পারেন। এই ক্ষমতা তাঁরা প্রতিটি ভোটারের কাছ থেকে পান। প্রতিটি নির্বাচনে আমরা দেখি, রাজনীতিবিদরা কীভাবে আমাদের জীবন আরও উন্নত করবেন, সে বিষয়ে জনগণের কাছে নানা প্রতিশ্রুতি দেন। অথচ বারবার আমরা দেখতে পাই, রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলি এমন সব প্রস্তাব দিচ্ছে, যা UK-তে অভিবাসীদের জীবনকে আরও কঠিন করে তুলবে।
ইংল্যান্ড ও ওয়েলসে প্রতি ৬ জন সাধারণ বাসিন্দার মধ্যে ১ জন UK-এর বাইরে জন্মেছেন। অর্থাৎ, জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ আমরা! তবুও, আমাদের স্বার্থ উপেক্ষা করা হয়।
ভোট দেওয়ার যোগ্য EU ও কমনওয়েলথভুক্ত দেশগুলির বাসিন্দাদের মাত্র ৬৬% ভোট দেওয়ার জন্য রেজিস্টার করেছেন। আর ১০ লক্ষেরও বেশি অভিবাসী বাসিন্দার ভোট দেওয়ার কোনও অধিকারই নেই!
তাই UK-এর সর্বত্র বসবাসকারী অভিবাসীদের এখনই ভোট দেওয়ার জন্য রেজিস্টার করা জরুরি।
*A 'qualifying' Commonwealth citizen is someone who has leave to enter or remain in the UK, or who doesn't require that leave.
